আলো ডেস্কঃ খুলনা মহানগরীর খালিশপুরের বৈকালী এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র পড়ে যায়।
১৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহর মীর বাংলানিউজকে বলেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে আগুন দিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অফিসে কেউ না থাকায় আগুন নেভানো হয়নি। আগুনে চেয়ার-টেবিলসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। এক বছর আগেও বিএনপির এ অফিস ভাঙচুর ও আগুন দেয় স্থানীয় আওয়ামী লীগ।
খুলনা ফায়ার স্টেশন বয়রার কন্ট্রোলরুমে দায়িত্বরত রোকনুজ্জামান জানান, বৈকালীতে বিএনপি অফিসে আগুন দেওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে এসেছে।
