আলো ডেস্ক: গত ৩০শে জুন জমিজামার বিরোধ ধরে দাশপুকুর মোড়ে হত্যা হয় কামালের ভাতিজা জয়নাল ও সালামের ভাই শফিকুল। র্দীঘদিন ধরে জমি নিয়ে জমি নিয়ে বিরোধ চলছিল সালাম ও শফিকুলের সাথে মাহাতাবের ছেলে সেলিমের দ্বন্দ। ঘটনার দিন জমি দখলকে কেন্দ্র করে শফিকুল, সালাম ও তার ভাই নাজির সহ কয়েক জন মিলে জমি দখল করতে যায়। এসময় মাহাতবের সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে সালাম ও শফিকুলের। এতে বাধা দেয় সাধারণ মানুষ। এসময় দুই গ্রপের সংঘর্ষ বাধে। সংঘর্ষে শফিকুল নিহত হন। এরই জের ধরে শফিকুলের ভাই সালাম ও নাজির, শিশির সহ পাল্টা হামলা চালায় এমটি জানান প্রতক্ষদর্শীরা। এতে নিহত হন জয়নাল। জয়নাল নিহত হওয়ার পরেই এলাকায় আরো সংঘর্ষ বাধে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। সুযোগ বুঝে পালিয়ে যায় সন্ত্রাসিরা। পরের দিন মামলা করেন জয়নালের চাচা কাউন্সিলর কামাল। এতে আসামী করা হয় সালাম, শিশির, নাজির সহ অনেকেই। স্থানীয়রা জানান অনেকেই সালাম,শিশির, নাজির, সহ অনেকেই উপস্থিত ছিলেন মারামারির সময়। কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন না। প্রতিপক্ষ ভেবে তাদের আসামি করা হয়। তারই মধ্যে রয়েছেন বিশিষ্ট ঠিকাদার হারুন, সাবেক কাউন্সিলর হাবিব ও রশিদ। তারা এই ঘটনার কিছুই জানতো না। সেই দিন তারা রাজশাহীতে উপস্থিত ছিলেন না। মহামান্য হাই কোর্টের জামিনে তারা রয়েছেন। প্রশাসন সুষ্ঠ তদন্ত করলেই নিরাপরাধ ব্যাক্তিরা মামলা থেকে অব্যাহতি পাবে। এলাকাবাসী আরো জানান, বর্তমানের সওজের রাজশাহী সহ কয়েকটি জেলায় ঠিকাদার হারুনের কাজ চলমান রয়েছে। ডন এন্টারপ্রাইজের কর্ণধার হারুনের নেতৃত্বে রেলগেট থেকে আমচত্তর এবং বাঘা মনিগ্রাম থেকে চলমান রয়েছে তার প্রজেক্ট। এছাড়াও নওগার আত্রায়ে চলমান রয়েছে তার উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট। সওজের কর্মকর্তারা জানান ডন এন্টার প্রাইজের কর্নধর হারুন একজন ঠিকাদার। তার চলমান কাজ চলছে। আগ্রাসী মনভাব নিয়ে তার প্রতিপক্ষ তাকে ঘায়েলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়েছে এমটি তারা জানান। তার প্রজেক্ট নিয়ে তিনি সব সময় ব্যস্ত থাকে। ঠিকাদাররা জানান, মিথ্যা মামলা দিয়ে হারুনকে ফাঁসানোর চেষ্টা করছে। প্রসানের দৃষ্টি কামনা করের ঠিকাদাররা। বর্তমানে ডন এন্টার প্রাইজের ২০০ (দুই শত কোটি) টাকার কাজ চলমান রয়েছে। বিগত দিনেও প্রায় ১৫০ (দেড় শত) কোটি টাকার সওজের কাজ শেষ করেছেন। ২০১৬ সলে রাজশাহীর সেরা কর দাতা ছিলেন। সওজের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা বলেন, ডন এন্টার প্রাইজের রাজশাহীতে কয়েকটি কাজ চলমান রয়েছে। বাঘার মনিগ্রাম থেকে পৌরসভা পর্যন্ত সড়ক প্রসস্তকরণ কালভাট এবং কার্পেটিং-এর কাজ চলমান রয়েছে। রাজশাহী জেলা ছাড়াও অন্যান্য জেলাতে কাজ চলমান রয়েছে। ৩নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা মিথ্যা মামলার গভীর নিন্দা জানান। একজন সফল ঠিকাদারকে যেন মিথ্যামামলা দিয়ে আসামী বানানো না হয়। ডন এন্টারপ্রাইজের ঠিকাদারী প্রতিষ্ঠানে চার শত কর্মচারী রয়েছে। যাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠানটি। আওয়ামীলীগের নেতারা জানান, আওয়ামীলীগের সমর্থক হারুন-অর-রশিদ হারুন। দলের জন্য তিনি নিবেদিত প্রান। করোনার দূর্দিনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন বাড়ি বাড়ি পৌঝে দিয়েছেন খাদ্য সামগ্রী। আওয়ামীলীগ যুবলীগ নেতাকর্মীদের অনেকের কর্ম সংস্থানের সুযোগ করে দিয়েছেন। আওয়ামীলীগের কর্মী হারুন যেন মিথ্যা মামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত না হয়। ৩নং ওয়ার্ডের মসজিদ, মাদ্রাস, ইদগাহের উন্নয়নে তিনি ভূমিকা রেখেছেন। একজন দানবীর ও সমাজ সেবক হারুন সকলের কাছে জনপ্রীয় একজন মানুষ।
