আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ভারতীয় রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফাল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, রোববার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর ২৪ ঘণ্টা আগে দেশটিতে আঘাত হানে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প। এনসিএসের তথ্যমতে, এটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ মাত্র মাত্র পাঁচ কিলোমিটার গভীরে।
তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
