আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ রাজপরিবারের অফিসিয়াল ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করেছ রাশিয়ান হ্যাকাররা।
রোববার সকালে প্রায় দেড় ঘণ্টার জন্য রাজপরিবারের ওয়েবসাইটটি বন্ধ ছিল। ওই সময় সাইট, সিস্টেম বা বিষয়বস্তুতে কোনো অ্যাক্সেস পাওয়া যায়নি।
রাশিয়ার হ্যাকার গ্রুপ কিলনেট এ সাইবার হামলার দায় নিয়েছে।
ক্রেমলিনপন্থী এ গ্রুপটি ইউক্রেনকে সমর্থনকারী ন্যাটোর জোটভুক্ত দেশগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে সাইবার হামলা চালিয়ে আসছে।
রাজপরিবারের ওয়েবসাইটটি দুপুরের মধ্যে ফের চালু হয়। কিন্তু এর আগে সাইটটিতে প্রবেশের চেষ্টা করলে ‘ত্রুটি’ বার্তা প্রদর্শন করছিল।
সূত্র: দ্য টেলিগ্রাফ
