আপেল মাহমুদ রাঙ্গা
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের আউচপাড়া গ্রামে গতকাল রাতে হটাৎ ঝড়ে কয়েকটি বসতবাড়ির ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
আউচপাড়া গ্রামের মোজাম্মেল হক, দুলাল হোসেন, আমজাদ হোসেন, মুক্তা, বেলাল সহ আরও কয়েকজনের বসতবাড়ি হটাৎ বৃষ্টি ও তীব্র ঝড়ে মাটিতে পড়ে গেছে।
তারা দিনমজুর হওয়ায় বাড়িঘর নতুন ভাবে মেরামত করার সাধ্য নেই তাদের। তারা সকলে অনুরোধ জানিয়েছেন এমপি মহোদয় ও উপজেলা প্রশাসন।
এবং স্থানীয় ৫-নং আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট এ ব্যপারে যোগাযোগ করা হলে স্থানীয় আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম (শাফি) বলেন, খুব দ্রুত আমি এলাকা পরিদর্শন করে ক্ষতি গ্রস্তদের আর্থিক সহায়তা করা হবে।
