আলো ডেস্ক: বাগেরহাটের কচুয়া উপজেলায় দুই লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ মো. জাকির শেখ (২৫) নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বয়ারসিংগা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাকির জেলা সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের মো. আনোয়ার শেখের ছেলে। কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গোপন তথ্যের গত শুক্রবার রাতে ওই বাজার এলাকা থেকে আড়াই লাখ টাকার জাল নোটসহ প্রতারক চক্রের সদস্য জাকিরকে আটক করা হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যায়। তিনি জানান, জাকিরের নামে থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রটির অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
