স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার সদস্য ও রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং মাল্টিপার্ট এডভোকেসি ফোরামের সহকারী সাংগঠনিক সম্পাদক রোখসানা মেহবুব চপলা স্থানীয় সমস্যা নিরসন এবং সম্ভাব্য সমাধানের নিমিত্তে মোহনপুর উপজেলায় একটি গোলটেবিল সংলাপের আয়োজন করেছেন।
উক্ত সংলাপে স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় যেমন- অবকাঠামো গত উন্নয়ন, শিক্ষা, কৃষি, নারী নিরাপত্তা ও স্বাস্থ্য উন্নয়ন, বিদ্যুত ও পানি ইত্যাদিও উপর বিস্তারিত আলোকাত করা হয়।
মোহনপুর উপজেলায় অবস্থিত বিআরডিবি এর সম্মেলন কক্ষে আয়োজিত এই সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি, দলীয় সমর্থক, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, ক্ষুদ্র-নৃগোষ্ঠীদেও প্রতিনিধিসহ পবা-মোহনপুরের মোট ৫০ জন নারী-পুরুষ অংশ নিয়ে ছিলেন। ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়।
আলোচ্য সংলাপে বক্তারা বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এদেশে রাজনৈতিক স¤প্রীতি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সমাজের যুবকদেও জন্য মুক্তি যুদ্ধেও চেতনা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করেন।
বক্তারা আরও বলেন, সকল নারীকে সমাজের অর্থনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি নারীরা যেন প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায় সেটা নিশ্চিত করতে হবে। এতে কওে নারী উদ্যোক্তা তৈরি হবে এবং পারিবারিক, সামাজিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, মো: আশরাফুল ইসলাম, অবসর প্রাপ্ত অধ্যাপক, কেশরহাট ডিগ্রি কলেজ, মোহনপুর, মেহেবুব হাসান রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান, প্রধান শিক্ষক, তথ্য বিষয়ক সম্পাদক জেলা আওয়ামীলীগ, রাজশাহী, মো: মাহাবুবুল আলম, উপজেলা ফিল্ড সুপার ভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, মোহনপুর, মো: জমসেদ আলী, সভাপতি উপজেলা কৃষকলীগ, মোহনপুর, মো: শামীম হোসেন, সাধারণ সম্পাদক কৃষকলীগ, মোহনপুর, মোসা: সুফিয়া খাতুন, সাবেক সহ-সভাপতি পবা উপজেলা, মোসা: মমতাজ বেগম, সাবেক ইউপি সদস্য ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, পবা, মোসা: ঝর্ণা খাতুন, সভাপতি মহিলা আওয়ামীলীগ ও কাউন্সিলর কেশরহাট পৌরসভা, মো: সানোয়ার হোসেন শিমুল, সভাপতি বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রাজশাহী জেলা, মো: বিনবিল্লাহ সাবেক সভাপতি উপজেলা স্বেচ্ছা সেবক লীগ, মোহনপুর, মোসা: চেইনবানু, সহ-সভাপতি জেলা মহিলা আওয়ামীলীগ, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা মহিলা আওয়ামীলীগ পবা উপজেলা।
অনুষ্ঠানে রোখসানা মেহবুব চপলা বলেন, জনগণের সাবিক উন্নয়নে কৃষিখাত, বেকারত্বদ‚রী করণ, শিক্ষা, নারী ও শিশু স্বাস্থ্য, যুবসমাজের অবক্ষয় রোধে কর্মমুখী প্রশিক্ষণ প্রদান এবং মাদকের নিয়ন্ত্রণ ইত্যাদি বাস্তবায়নে সর্বাত্বক চেষ্টা করবেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, প্রোগ্রাম এসোসিয়েট মো: রায়হান আলী এবং ইলেক্টোরাল প্রোগ্রাম এসোসিয়েট আশেক তানভীর অনীক।
