আলো ডেস্কঃ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ জানান, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ সংখ্যক, ১১ লাখ ২৫ হাজার ৮৩৩ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি।
ঢাকাণ্ড৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান জনশক্তি রপ্তানির জন্য ১৮টি দেশ এবং চীনের স্বায়িত্বশাসিত হংকং-এর সঙ্গে চুক্তি/সমঝোতা স্মারক রয়েছে।
দেশগুলো হলো, কুয়েত, কাতার, ওমান, লিবিয়া, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডান, বাহরাইন, ইরাক, ইউএই,সৌদি আরব, ব্রুনাই, সিঙ্গাপুর, মরিশাস, কম্বোডিয়া, গ্রিস এবং জাপান। ভবিষ্যতে মাল্টা, আলবেনিয়া, রুমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে চুক্তি/সমঝোতা স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
