ভ্রাম্যমান প্রতিনিধি
গতকাল রবিবার দুপুরে রাজশাহী মহানগরীর উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্র,মাদক দ্রব্যসহ মোঃ মজনু আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব-৫ রাজশাহী অফিস।
রাব সুত্র থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ টি প্রাইভেট কারে তল্লাশী করা হয়।
এই সময় এই কার থেকে ৩ রাউন্ড গুলিসহ ১ টি পাকিস্তানী রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস, ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়।
এই সময় এই প্রাইভেট কারের মালিক মজনু আহমেদকে গ্রেফতার করা হয়। তার প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
মোঃ মজনু আহমেদ এই রাজশাহী মহানগরীর একটি কোচিং সেণ্টারের পরিচালক বলে জানা যায়। তার কোচিং সেণ্টারের নাম ‘ সাগর কোচিংসেণ্টার’।
এটি এই মহানগরীর উপশহর মহল্লায় অবস্থিত। তার গ্রামের বাড়ি চারঘাট উপজেলার ভায়াল²ীপুর গ্রামে। তিনি এই গ্রামের মোঃ মোকসেদ আলির ছেলে।
