পাক পেসার নাসিমের লেগ স্টাম্পের উপরে আলগা বলে লোপ্পা ক্যাচ দেন মিড উইকেটে। ওখানে ফিল্ডার ফখর সহজেই বল তালুবন্দি করেন। এমন বল স্রেফ বাউন্ডারিতে যায় সেখানে মিরাজ ফিরলেন ড্রেসিংরুমে। শাহীন শাহ আফ্রিদির প্রথম ওভার ছিল মেডেন। এবার মিরাজ শুরুতেই আউট হলেন।
মিরাজের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন শান্তর পরিবর্তে একাদশে জায়গা পাওয়া লিটন দাস। লিটন ম্যাঠে নেমে শুরুটাও ভালোই করেন। বাউন্ডারিতে দারুণ শুরুর আভাস দিলেও শেষ পর্যন্ত আফ্রিদিকে উইকেট বিলিয়ে আসেন লিটন। অফ স্টাম্পের বাইরে শর্ট অব আ লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়েছেন তিনি। ব্যাটে কানায় লেগে ক্যাচ গেছে রিজওয়ানের কাছে। লিটন ও নাঈমের জুটি বাউন্ডারিতে সওয়ার হয়েছিল, লিটনের উইকেটে ছন্দপতন। ১৩ বলে ১৬ রান লিটনের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭ রান। ব্যাট করছেন হৃদয় (৫) ও মুসফিক (০)।
বাংলাদেশ একাদশ-
নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
