স্টাফ রিপোর্টার
রাজশাহীর ভুবনমোহন পার্কের পাশে পাদুকা সমাহার। দুই পাশে পাদুকা ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে স্বাধীনতার পর থেকে।
স্বাধীনতার পর থেকেই তাদের ব্যবসা ভালো চলছে। ২০২৩ অর্থ বছরে হঠাৎ করে তাদের ব্যবসা আগের মত আর নেই।
পাদুকা ব্যবসায়ীরা জানান, আগের মতো কেনা বেচা নেই তাদের। পাদুকা ব্যবসায়ী রাজু জানান, আমাদের দোকান ভাড়া ১৮০০০/- কারেন্ট বিল ৬০০০/- আনুষাঙ্গিক খরচ রয়েছে।
কিন্তু আমাদের বেচাকেনা এখন বর্তমানে ভালো নেই। ক্রেতা নেই। তিনি আরো জানান, গত একমাস ধরেই ক্রেতা শ‚ন্য পাদুকা মার্কেট।
গতকাল বিকেল পাঁচটার পরে দেখা যায় মার্কেটে তেমন লোক নেই কিন্তু পাঁচটার সময় জমজমাট ব্যবসা থাকে তাদের। এ বিষয় নিয়ে কি তাদের সাথে কথা বললে, তারা জানান বর্তমান সময়ে সব কিছুর দাম বাড়তি ফলে জীবন চালানোর হয়ে গেছে চ্যালেঞ্জিং। মানুষ খেয়ে পড়ে বাঁচার পরেই তো ফ্যাশানেবল সেন্ডেল জুতা কিনে।
পাদুকা ব্যবসায়ীরা একটি অভিযোগ জানান, দোকান মালিকরা প্রতি বছরই দোকান ভাড়া বাড়ান বিদ্যুৎ দিল প্রতি বছরই বাড়ছে ফলে তাদের এই ব্যবসাটা এখন লোকসানের মুখে। পাদুকা ব্যবসায়ী সুমন রাজু সহ অনেকেই সরকারের কাছে আবেদন করেন নিত্যপ‚র্ণে ম‚ল্যের দাম কমানোর।
