আলো ডেস্ক: জন্ম সনদ ও নাগরিক সনপত্র নিতে গেলে লাগে অতিরিক্ত টাকা এমন অভিযোগ উঠেছে রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন ও দর্শনপাড়া ইউনিয়নের বিরুদ্ধে। হড়গ্রাম ইউনিয়নে ডিজিটাল সেন্টারে কর্মরত অনেকেই সেবা গ্রহীতাদের সাথে অসাদ আচরণ করেন।
জন্ম সনদ, জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্স হয়রানি করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত টাকা দিলেই পাওয়া যায় সব নইলে তারা সার্ভারের বরাত দিয়ে ঘোরায়। সেবা গ্রহিতারা জানান, অনিয়মের গোয়াল ঘর হড়গ্রাম ইউনিয়ন। আওয়ামী লীগের চেয়ারম্যান না হওয়ায় উন্নয়ন থেকে বঞ্চিত ইউনিয়নবাসী।
চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিচারে বিচার প্রার্থীদের সাথে খারাপ আচরণ করেন। নির্বাচনে যারা তার পক্ষে ছিলেন একমাত্র তাদের পক্ষেই রায় দেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। দর্শনপাড়া ইউনিয়নেও একই অভিযোগ উঠেছে চেয়ারম্যান সাব্বিরের বিরুদ্ধে। তার পক্ষে যারা কাজ করেছিলেন তাদের পক্ষেই তিনি বিচারে পক্ষপাতিত্ব করেন।
এছাড়াও জন্মনিবন্ধন জন্ম সনদসহ বিভিন্ন কাগজ দিতে গেলে অতিরিক্ত টাকা দিতে হয়। সেবা গ্রহীতাদের সাথে কথা বলে জানা যায়, সেবা মেলে না ইউনিয়ন পরিষদে।
জন্ম নিবন্ধন জন্ম সনদ সহ প্রতিটি কাগজপত্র নিতে গেলে ঘুরতে হয়। গ্রামের সাধারণ মানুষরা সেবা বঞ্চিত হচ্ছে ২ পরিসদ থেকে। শুধু তাই নয় ইতিমধ্যেই অনেক অভিযোগ উঠেছে হড়গ্রাম ইউনিয়ন এবং দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে।
