প্রেস বিজ্ঞপ্তি
১৫ আগস্ট ২০২৩ তারিখ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস রাজশাহীর পক্ষ থেকে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপনসহ বঙ্গবন্ধু চত্বও, সিএন্ডবি মোড়, রাজশাহীতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন মীর হাসান মোহাঃ জাহিদ, জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী, মোঃ শাহাদত হোসেন ডেপুটি জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার’র রাজশাহী, মোঃ মোর্শেদ ইমাম, মোঃ মেহেদী হাসান, মোঃ হুমায়ন কবীর, বিভূতি ভূষণ মন্ডল, আহমেদ তারিক হাসান, মোঃ মনিরুল ইসলাম এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, রাজশাহী এবং সোনালী ব্যাংকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সোনালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। পুষ্পস্তবক অর্পন শেষে সোনালী ব্যাংক পিএলসি, জিএম অফিস রাজশাহী ভবন চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়।
