আলো ডেস্ক: অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ওষুধ ও পানি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর চকবাজার, কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে গত শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা অভিযানে উপস্থিতিত ছিলেন। অভিযানে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ওষুধ ও পানি উৎপাদন, মজুদ, বিক্রি করার অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ লাখ টাকা জরিমানা করা হয়।
বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ওষুধ এবং পানি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল বলে জানান জানান র্যাবের এই কর্মকর্তা।
