ভ্রাম্যমান প্রতিনিধি
শিক্ষা নগরী রাজশাহী মহানগরীতে কিশোর অপরাধ, ভেজাল খাদ্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্ঠি, আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে মোটর সাইকেল মহড়া শুরু করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ( আরএমপি)। আরএমপি’র নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এর নির্দেশে আরএমপি এই মহড়া পরিচালনা করে।
প্রতিদিন ১ জন ইন্সপেক্টর( তদন্ত) এর নেতৃত্বে আরএমপি’র ৬ টি থানা হতে ১২ টি মোটর সাইকেল যোগে ১২ জন সাব – ইন্সপেক্টর, ১২ জন কনস্টেবল এই মহানগরীর বিভিন্ন স্হানে এই সচেতনতামূলক মহড়া পরিচালনা করবে। এই সচেতনতাম‚লক মহড়ার অংশ হিসাবে রাজশাহী শহরের আইন – শৃংখলার পরিবেশ সুষ্ঠ রাখার জন্য এই মহানগরীর মূল সড়ক,দর্শনীয় স্হানগুলিতে মহড়া দিবে আরএমপি পুলিশ।
ইহা ছাড়াও স্কুল,মাদরাসা,কলেজগুলির শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যএতএ ঘুরে বেড়াতে দেখলে তাদেরকে সচেতন করবে,অভিভাবকদেরকে তাদের সন্তানদের প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ করবে। ইভটিজিং এর বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে উঠতি বয়সের কিশোর,বখাটে যুবকদের নজরদারির মধ্যে রাখা হবে। এই মহানগরীর দর্শনীয় স্হান,বিনোদন স্হান,সিনে প্লেক্স এর আশপাশের খাবারের দোকানে ভেজাল খাদ্যের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।
এই সচেতনতামূলক কার্যক্রম সফল করার জন্য বর্তমান নতুন আরএমপি পুলিশ কমিশনার এই মহানগরবাসীর সহযোগিতা কামনা করেন। ইহা ছাড়াও যে কোন পরামর্শ, অভিযোগ থাকলে কোন মাধ্যম ছাড়াই তার অফিসে সরাসরি সাক্ষাৎ করার জন্য সবিনয় অনুরোধ করেন। এখানে বলে রাখা প্রয়োজন যে, গত ৯ ই আগস্ট রোজ বুধবার থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এই মহড়া পরিচালনা করে আসছেন।
