আলো ডেস্ক: একাদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কমিটির সভাপতি মো. আবদুল মজিদ খানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক হয়।
কমিটির সদস্য মো. মোসলেম উদ্দিন, রওশন আরা মান্নান, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং আবিদা আনজুম মিতা বৈঠকে অংশ নেন। বৈঠকে বিলের উপর বিস্তারিত আলোচনা শেষে কৃষি জমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল, ২০২২ পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সংশোধিত, সংযোজিত ও পরিমার্জিত আকারে রিপোর্ট সংসদে উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
