ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় ১ নারী সহ ৬ জন টিকটকারকে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা ( ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেনঃ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাতেন খাঁ মোড়ের রাহাত আলীর ছেলে রওনক বিশ্বাস(২৩), রাজশাহী জেলার পবা থানার বড় ভালাম গ্রামের আয়নাল হকের ছেলে মোস্তাকিম হোসেন(২৫), রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা মহল্লার মৃত মনছুর রহমানের ছেলে আল মামুন (৪৭),আরএমপি এর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর মহল্লার আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ সাজু আহমেদ(৩৩), কুষ্ঠিয়া সদর থানার কালিশংকরপুর এলাকার মোঃ মন্জুর হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান(১৯), পাবনা জেলার ঈশ্বরদী থানার হাসপাতাল মোড় এলাকার আঃ মান্নানের মেয়ে আয়েশা সিদ্দিকা(২২)।
