আলো ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর মারধরের শিকার হয়ে রাশিদা বেগম (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। গত শনিবার রাতের কোনো এক সময়ে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাশেদা বেগম উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মো. হাসমত মোল্লার স্ত্রী ও একই গ্রামের মো. আশরাফ বেপারীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। ঘটনার দিন স্বামী হাসমত স্ত্রীকে মারধর করে।
এর জেরে ওই দিন রাতের যেকোনো সময় কেরির বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে গাউছিয়ার কোনো একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের লোকজন রাশিদা বেগমের লাশ বাড়িতে নিয়ে যায়।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ মধ্যরাতে লাশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
