ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী মহানগরীর নিজ দফতরে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হওয়া কর কর্মকর্তা মোঃ মহিবুল ইসলাম ভুঁইয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক আমির হোসাইন।
মহিবুল ইসলাম ভুঁইয়া রাজশাহী কর অঞ্চলের সার্কেল -১৩ এর উপ কর কমিশনার ছিলেন। গত ৪ ঠা এপ্রিল রোজ মঙ্গলবার ১ জন চিকিৎসকের কাছ থেকে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তিনি দুদক কর্মকর্তাদের হাতে গ্রেফতার হন।
এই নিয়ে দুদক রাজশাহী অঞ্চল তার বিরুদ্ধে মামলা করেন। পরে এনবিআর মহিবুল ইসলাম ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করেন। এই মামলার অভিযোগপএে বলা হয় যে, রাজশাহী মহানগরীর একজন সুনামধন্য চিকিৎসক ফাতেমা সিদ্দিকা রাজশাহী কর অঞ্চলের একজন নিয়মিত করদাতা।
