ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার একটি শান্ত,কোলাহলমুক্ত উপজেলা ‘ মোহনপুর’ উপজেলা। এই উপজেলার হল রুমে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল এই মাস ‘ জুলাই’ মাসের আইন শৃংখলা কমিটির সভা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই উপজেলার নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম, এই থানার অফিসার ইনচার্জ হরিদাশ মন্ডল, এই উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মিথিলা দাস।
কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ৬নং জাহানাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ হজরত আলী, ৪নং মোগাছী ইউপি চেয়ারম্যান মোঃ আল-আমিন বিশ্বাস। মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা।
এই আইন শৃংখলা কমিটির সভায় গত মাসের পাশাপাশি এই মাসের আইন শৃংখলা পরিস্থিতি আলোচনা করা হয়।
বাল্য বিবাহ, যৌতুক, মাদক, ফেনসিডিল, ইয়াবা বিষয়ে পর্যালোচনা করা হয়। এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন এই উপজেলার সফল ইউএনও।
