আলো ডেস্ক: নওগাঁর পত্নীতলায় দুই পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গতকাল বুধবার ভোরে পত্নীতলা-সাপাহার সড়কের করমজাই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিন মো. শাহিন।
বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব। ওসি জানান, পত্নীতলা থেকে একটি মাছ পরিবহণকারী পিকআপ সাপাহারের দিকে যাচ্ছিলেন। এ সময় সাপাহার থেকে আসা একটি আম পরিবহণকারী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম পরিবহনকারী পিকআপের ড্রাইভার ও সহযোগী গুরুতর আহত হয়।
পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
