আলো ডেস্ক: গণঅধিকার পরিষদের স্থায়ী কার্যালয় কেনার জন্য প্রবাসী অধিকার পরিষদের নেতারা ৩৬ লাখ টাকা সংগ্রহ করেছেন। দেড় থেকে দুই কোটি টাকার মধ্যে পল্টন, মতিঝিল বা কাকরাইলে একটি স্থায়ী অফিস কেনার উদ্যোগ নিয়েছেন নুর-রাশেদরা। গতকাল রোববার এ কথা নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, আমাদের স্থায়ী কার্যালয় কেনার জন্য প্রবাসী ভাইয়েরা ইতোমধ্যে ৩৬ লাখ টাকা জমিয়েছেন। আশা করছি আরও টাকা উঠবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের নেতাকর্মী যারা দেশে আছি, তারাও সবাই তাদের সাধ্যমতো অনুদান দিবো।
খুব দ্রুতই গণ অধিকার পরিষদের একটি স্থায়ী কার্যালয় হবে জানিয়ে রাশেদ বলেন, ‘বর্তমান কার্যালয় নিয়ে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে, তাতে আমরা সবাই আলাপ-আলোচনা করে একটি স্থায়ী কার্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি।
সারা দেশেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আছেন। সবার প্রচেষ্টায় আমাদের যে বাজেট, তা উঠে যাবে বলে আশা করছি।
