আলো ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার তাকে সাতক্ষীরা আমলী আদালতে হাজির করা হলে তিনি জামিনের প্রার্থনা করেন। এ সময় বিচারক মো. জিয়ারুল ইসলাম তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ।
এই ঘটনায় সাতক্ষীরায় তার বিরুদ্ধে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইদুজ্জামান জিকো।
তিনি জানান, অন্য মামলায় আসামি জেলে থাকায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। গতকাল রোববার শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
