আলো ডেস্ক: বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পাঁচ সদস্যের প্রতিনিধিদল। গতকাল শুক্রবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
অন্যদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। বৈঠকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়ন, ভবিষ্যৎ করণীয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
