আলো ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পিরানটুলির মহানন্দা নদীর ঘাটে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা মহানন্দা নদীতে খোঁজাখুঁজি করছে।
নিখোঁজ শিক্ষার্থী হলো- শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট গ্রামের পল্লী চিকিৎসক ফারুক হোসেনের ছেলে মো. রিফাত আলী (১৪)। সে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষর্থী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সকাল ১১টার দিকে স্কুল শিক্ষার্থী রিফাত বন্ধুদের সাথে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিমকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে খোঁজখুঁজি শুরু করেন এবং সেই সাথে স্থানীয়ারা খোঁজাখুঁজি করছে। এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
