প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ)-এর সভাপতি মোঃ হাসিবুল ইসলাম কার্যকরী সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেনসহ ২৫ সদস্য বিশিষ্ট ১টি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ এবং মহানগর আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান এর সমাধীতে ও রাকাব প্রধান কার্যালয়ে রক্ষিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা; যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু; জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ ওয়ালী খান; সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মন্টু, এসএম আব্দুল হান্নান, মোঃ বাবর আলী; যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক; সহ-সম্পাদক মোঃ জুয়েল, সাংগঠনিক মোঃ মনোয়ার হোসেন, শেখ মোঃ তৌফিক এলাহী, মোঃ কাবাতুল্লাহ; সহ-সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম; সহ-প্রচার সম্পাদক আখতার হোসেন; শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেসবাহ উদ্দিন; শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল হোসেন; নির্বাহী সদস্য মোঃ আসলাম, মোঃ শরিফুল ইসলাম সাগর এবং বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ রাকাব-এর কর্মচারীবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
