বিনোদন: ওসমানিয়া সাম্রাজ্যের ভিত্তির ওপর নির্ভর করে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের চতুর্থ সিজন এরইমধ্যে সমাপ্ত হয়েছে। সিরিজের পঞ্চম সিজন আসার আগেই ভক্তদের জন্য দুঃসংবাদ; ওই সিজনে থাকছেন না ‘মালহুন হাতুন’ চরিত্রের অভিনেত্রী ইলদিজ জাগরি আতিকসয়। তুর্কি মিডিয়ার বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে।
পত্রিকাটি জানায়, ‘মালহুন হাতুন’ এরইমধ্যে কুরুলুস টিম থেকে বিদায় নিয়েছেন। আগামী সিজনে তাকে আর দেখা যাবে না। পরিচালক মোহাম্মদ বোজদাগ পঞ্চম সিজনের জন্য বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর সাথে চুক্তি নবায়ন করেছেন কিন্তু মালহুন হাতুনের সাথে ব্যাপারটি ঘটেনি। এতেই নিশ্চিত হওয়া যায় যে- তিনি পঞ্চম সিজনে থাকছেন না।
‘মালহুন হাতুন’ গত বছর বোরাক উকতায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সূত্র জানাচ্ছে- এই দম্পত্তির ঘরে নতুন অতিথি আসছেন। এ কারণেই অভিনেত্রী আগামী সিজন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
কুরুলুস ওসমানের চতুর্থ সিজনের শেষ পর্ব গত সপ্তাহের বুধবারে প্রচারিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের প্রধান ‘ওসমান বে’র চরিত্রে অভিনয়কারী বোরাক ওযচিভিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দেখা গেছে- ছেলেকে নিয়ে সিজন ফোরের শেষ পর্বটি দেখছেন তিনি।
