আলো ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে চট্টগ্রামের ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রোববার থেকে হেফাজত আমির সেখানে চিকিৎসাধীন আছেন। জানা যায়, ৮৭ বছর বয়সী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার সকালে তার শরীরে জ¦রের প্রকোপ দেখা দেয়। জ¦রের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বাবুনগর মাদ্রাসার শিক্ষক আল্লামা ফরিদ উদ্দিন বলেন, চিকিৎসকরা জানিয়েছেন হেফাজত আমির সুস্থ হয়ে উঠেছেন। শিগগির তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী মরহুম আল্লামা জুুনায়েদ বাবুনগরীর আপন মামা। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তিনি হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হন।
