স্টাফ রিপোর্টার
নগরীর ১০ নম্বর ওয়ার্ড ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তিতে সেবা গ্রহিতারা। নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে। জন্ম নিবন্ধনের জটিলতায় টাকা দিয়ে মিলে প্রশান্তি।
টাকা ছাড়া জন্ম নিবন্ধন হয় না নগরীর ১০নম্বর ওয়ার্ড একই চিত্র ২৭ নম্বর ওয়াডের কাউন্সিলর কার্যালয়ের। নগরীর ১০ নম্বর ওয়ার্ডের রাজা জানান, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্বাসকে জানানো হলেও তিনি এর প্রতিকার করেন না তিনি সচিব কে দেখিয়ে দেন। একই অভিযোগ উঠেছে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজবের বিরুদ্ধে তিনিও সচিবকে সবকিছুতেই দেখিয়ে দিন।
নগরীর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের এর কার্যালয়ে জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা নিতে ভোগান্তিতে পড়তে হয় সেবা গ্রহিতাদের। টাকা ছাড়া মেলে না সেবা। কাউন্সিলর পাভেল সব দায়িত্ব দিয়েছেন সচিব মহোদয়ের উপরে টাকায় মিলে সেবা। ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমানের ওয়ার্ডে একই অবস্থা জন্ম নিবন্ধন যেন ভোগান্তিতে রূপ নিয়েছে।
তার আচার-আচরণে অনেকটা ভদ্র সমাজকে বিব্রত করে তুলেন এমনটি জানান, ২৪ নম্বর ওয়ার্ডের সুশীল সমাজ। তার বিচারে অকথ্য গালাগালি অকথ্য ভাষা ওয়ার্ডবাসী এবার মানতে চায় না তারা খুঁজছে একজন সুশীল সমাজের ভদ্র মানুষকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই ওয়ার্ড বাসি।
