স্টাফ রিপোর্টার
আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করা লক্ষ্যে ২৫নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১জুন) ২৫নং ওয়ার্ড এলাকাবাসী’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
এছাড়াও উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর পল্টু। তিনি আবার মেয়র পদে লিটনকে ভোট দেওয়ার আহবান জানান সেই সাথে কাউন্সিলর পদেপল্টুকে সমর্থন দেওয়ার আহবান জানান। ওয়ার্ডের মহিলা ও সিসিডি কর্মীরা শাহীন আক্তার রেনিরকে কথা দেন তারা তার পক্ষে থাকবেন।
