আলো ডেস্ক: ২০২৩-২০২৪ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থনৈতিক সংকটের মধ্যে বড় আকারে সরকারের শেষ বাজেট নিয়ে এলেন তিনি।
প্রস্তাবিত এ বাজেটে ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও উৎপাদন ব্যয় কমানোর লক্ষে কৃষি যন্ত্রাংশসহ বেশকিছু যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী হিসেবে এটি তার পঞ্চম বাজেট। প্রস্তাবিত বাজেটে কৃষিকাজে ব্যবহৃত রাইস ট্রান্সপ্ল্যান্টার, ড্রায়ার প্ল্যান্টার, সব ধরনের স্প্রেয়ার মেশিন ও পটেটো প্ল্যান্টার আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
