ভ্রাম্যমান প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা উপজেলায় গাছের কাটা অংশের ডাল দিয়ে ১০ম শ্রেণীর ৫৪ জন শিক্ষার্থীকে বেদম মারধর করেন একজন প্রধান শিক্ষক। নামঃ মোঃ ইদ্রিস আলি। তিনি এই উপজেলার চকগোপাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এই শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাশে পড়া নিতে গেলে, ছাত্ররা পড়া দিতে না পারায় এই শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন করেন।
গত সোমবার এই ঘটনাটি ঘটে এই চকগোপাল উচ্চ বিদ্যালয়ে। এই ঘটনাটি শিক্ষার্থীরা মোবাইল ফোনে জানান, এই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, সহকারী শিক্ষা অফিসার পবিত্র কুমারকে। এই অভিযোগ পাবার পর ঐদিন বিকালে তারা সঙ্গে সঙ্গে এই হাই স্কুলে পোঁছেন। এইসব শিক্ষার্থীদের উপর বেদম মারধরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর চরম ক্ষোভের সৃষ্টি হয় এইসব শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীগণের অভিভাবক মহলে।
এই নির্যাতনের শিকার এই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র মোঃ ইকবাল হোসেন আমাদের প্রতিবেদককে জানান, সেইদিন টিফিনের আগে গণিত বিষয়ের ক্লাশ নিতে আসেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলি। আমরা পড়া দিতে না পারায় ক্লাশের সব শিক্ষার্থীকে তিনি স্কুল ক্যাম্পাসে পরে থাকা গাছের ডাল দিয়ে বেদম মারধর করতে থাকেন। ইহার ফলে আমার পিঠের কয়েকটি স্থানে ক্ষতের সৃষ্ঠি হয়, রক্তও পড়ে। স্কুল ছুটির পর বাসায় এসে স্থানীয় চিকিৎসকের সাহায্য নিই।
এই ছাত্রের নানী মোসাঃ শাহিদা বেগম আমাদের প্রতিবেদককে জানান, আমার নাতিকে অমানবিকভাবে নির্যাতন করেন এই প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলি। একজন সুস্থ্য মানুষ এই কোমলমতি বাচ্চাদের এই রকম নির্যাতন করতে পারে আমার জানা ছিল না। আমি এই প্রধান শিক্ষকের শাস্তি দাবি করি। একজন অভিভাবক মোঃ আমিনুল ইসলাম আমাদের প্রতিবেদককে জানান, ক্লাশে পড়া না পারায় ২ মাস আগে আমার ছেলে মোঃ ফজলে রাব্বী কে পেটান এই প্রধান শিক্ষক। আমি এই উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বরাবর অভিযোগ দিতে গেলে তিনি নিজে আমার বাসায় এসে আমার হাত- পা ধরে ক্ষমা চান। এইজন্য আমি তার বিরুদ্ধে আর অভিযোগ প্রদান করিনি।
এই প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময়ে এই স্কুলের শিক্ষার্থীদের নির্যাতন করে থাকেন। তার শাস্তি হওয়া প্রয়োজন। এই বিষয়ে এই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিবেদককে বলেন, ছাত্র- ছাএীরা ঠিকমত পড়াশুনা করে না। ক্লাশে আসার পর শুধু হইচই করে। তাই আমি মারধর করি।
এই বিষয়ে এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ বলেন, ইহার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, গণহারে এইসব শিক্ষার্থীদের মারধর করে এই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলি চরম অপরাধ করেন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।
