আলো ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে পাথর তোলার সময় বিএসএফের গুলিতে আহত পলাশ (৩৫) মারা গেছেন। গত রোববার দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পলাশ তেঁতুলিয়া উপজেলার বগুলাটি গ্রামের আবদুর রহমানের ছেলে। তেঁতুলিয়া থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, গুলিবিদ্ধ পাথরশ্রমিক পলাশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানেই সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। এর আগে গত রোববার দুপুরের উপজেলার ভজনপুর ইউনিয়নের ভ‚তিপুকুর সীমান্তের সাও নদীতে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর তুলতে যান পলাশ। এ সময় হঠাৎ ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা নদীপাড়ের চা বাগান থেকে ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন পলাশ।
