স্টাফ রিপোর্টার
গত ৬মে সকাল আনুমানিক ৮টায় রাজশাহীর হেতেম খাঁ এলাকায় নেসকো অফিসের দক্ষিণ পূর্ব দিকে সাংবাদিক মশিউর মনির পৈতৃক বাসায় সহোদর ভাই সন্ত্রাসী লোকজন নিয়ে জোরপূর্বক প্রবেশ করে এবং ঘরের অসংখ্য মালামাল, আসবাবপত্র ভাংচুর করে।
উল্লেখ্য ঐদিন থেকে আজকের দিন পর্যন্ত তারা এ ঘটনার সাথে অব্যাহত রয়েছে। প্রত্যাক্ষদর্শী, এলাকাবাসী ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাংবাদিক মশিউর মনির পৈতৃক বাড়ি ২টা, একটি ঢাকায় আর একটি রাজশাহীতে। পৈতৃক এই বাড়িটি সকল সন্তানের নামে রেজিস্ট্রি করে দিলেও পারিবারিক সমঝোতার ভিত্তিতে দীর্ঘ ২২ বৎসর যাবৎ সাংবাদিক মশিউর পরিবার পরিজন নিয়ে রাজশাহীর বাড়িতেই বসবাস করে আসছে।
এই ঘটনা সম্পর্কে সাংবাদিক মশিউরের কাছে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি জায়গা জমির দাম বৃদ্ধি পাওয়ায় আমার অন্যান্য ভাই বোন এখন তাদের জায়গা নিতে চাইছে। এই বিষয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে একটি সমঝোতা হয়। তখন তাদের ভাষ্য ছিল তারা নিজেরাই বসবাস করবে। কিন্তু এখন তারা বিক্রি করতে চায় এবং বলে আমরা খারাপ মানুষের কাছে বিক্রি করব, যাতে কেওই আমরা বসবাস করতে না পারি।
তখন সাংবাদিক মশিউর মৌখিক আপত্তি জানায়। ভাংচুরের বিষয়ে সাংবাদিক মশিউর মনির ওয়ার্ড কাউন্সিলর মহোদয় এবং রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ওসি মহোদয়কে বিষয়টি অবগত করলে তারা বলেন, আমরা নিরুপায় এই জমি জমা সংক্রান্ত বিষয়ে আমাদের কিছুই করার নেই। এটা কোটের বিষয়। তবে অনেকেই বলছেন স্বার্থ বা শক্তিধর কোন ব্যক্তির ইশারায় ভাংচুরের এই ঘটনা অব্যাহত রয়েছে।
