আলো ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুত্রবধূর মামলায় শ্বশুর জাকারিয়া খলিফাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়। এর আগে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জাকারিয়া দাদপুর গ্রামের বাসিন্দা।
জয়নগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, জাকারিয়ার পুত্রবধূ ফরিদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাকারিয়া ও তার ছেলের নামে মামলা করেন। মামলায় ওয়ারেন্ট জারি হলে তারা পলাতক ছিলেন। কিছুদিন আগে জাকারিয়ার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তবে জাকারিয়া পলাতক ছিলেন।
গত বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর ফাঁড়ির পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। জয়নগর পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত রায় বলেন, জাকারিয়ার পুত্রবধূ শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাদের নামে ওয়ারেন্ট জারি করেন আদালত।
ওয়ারেন্ট হওয়ার পর তারা পলাতক ছিলেন। কিছুদিন আগে জাকারিয়ার ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। জাকারিয়াকে গত বুধবার রাতে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আবদুল ওহাব বলেন, জাকারিয়ার নামে ওয়ারেন্ট থাকার কারণে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
