আলো ডেস্ক: জয়পুরহাটে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওই ব্যাংক কর্মকর্তা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কর্মরত। তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকরা গ্রামে। মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ব্যাংক কর্মকর্তার সঙ্গে ওই শিক্ষিকার পরিচয় হয়।
এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দিয়ে গত ১৪ মার্চ সন্ধ্যায় জয়পুরহাট পৌর এলাকার জানিয়ার বাগান একটি ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি বিয়ের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর গত সোমবার ধর্ষণের শিকার ওই স্কুলশিক্ষিকা বাদী হয়ে সদর থানায় একজনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওসি সিরাজুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
