আলো ডেস্ক: সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি এম ইনায়েতুর রহিম আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন। সপ্তাহের তিন দিন যথাক্রমে রোববার, সোমবার ও গত বুধবার দুপুর আড়াইটা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম চলবে।
এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ‘আপিল বিভাগের দৈনিক চেম্বার জজ শুনানির সময় পরিবর্তন সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তির ভাষ্য মতে, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য গত ২০ জানুয়ারি থেকে দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩০ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও গত বুধবার দুপুর আড়াইটা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার আদালতে যথারীতি শুনানি গ্রহণ করবেন।
