আলো ডেস্কঃ জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। বুধবার জাপানের রাজধানী টোকিওতে রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকা প্যালেসে এই সাক্ষাৎ করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া একই দিনে টোকিওর আকাসাকা প্যালেসে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের ( জেট্রো) চেয়ারম্যান এবং সিইও ইশিগুরো নোরিহিকোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
