বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২৩) সকাল ১১ টার সময় উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদে সর্ব মোট ৮০০জন তালিকায়, তাছাড়া আওয়ামীলীগ দলীয় কোঠা ২০০ মেম্বারগণ ২০০ চেয়ারম্যান নিজ দায়িত্বে ৪০০ ইউনিয়ন পরিষদের মেম্বার উপস্থিত না থাকায়, চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি তিনি অসহায় গরীব মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ সম্পূর্ণ করেন। আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি, এম শাফিকুল ইসলাম (শাফি)।
চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম (শাফি) বলেন সামনে ঈদুল ফিতর সবাই মিলে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন, আমরা মুসলমান সবাই ভাই, ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আনন্দ উপভোগ করব এবং চাঁদাবাজ দুর্নীতিমুক্ত সকল অপরাধ দমন করে আউচপাড়া ইউনিয়নকে সুন্দর ডিজিটাল রূপে গড়ে তুলবেন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ খলিলুর রহমান। ভিজিএফ এর কার্ডের সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্তিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন পরিষদের সচিব শ্রী রঞ্জন কুমার সহকারী সচিব মোঃ শাহিন আলম, বাবর আলী ও গ্রাম-পুুলিশ সহ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
