স্টাফ রিপোর্টার
নগরীর ১৭নং ওয়ার্ডের সকল মানুষকে ইফতার করালেন কাউন্সিলার শাহু। তিনি সকলকে দাওয়াতের মাধ্যমে এই ইফতার মাহফির করেন। তিনি বলেন, আমি প্রতি বছর আমার ওয়ার্ডের মানুষদের নিয়ে ইফতার করে থাকি।
তাই এই বারও আমি তাদের নিয়ে ইফতারের আয়োজন করেছিলাম এবং তাদের সাথে ইফতার করলাম। এ সময় তিনি আরও বলেন, আমাদের নগরীতে এখন যত সুন্দর হয়েছে তা শুধু আমাদের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের জন্য হয়েছে।
তাই আমি আপনাদেরকে বলতে চাই আগামী সিটি নির্বাচনে লিটন ভাইকে আবারো পুনরায় নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি তার সাথে আমিও কাউন্সিলর পদে নির্বাচন করব এবং আমি আপনাদের কাছে আমার জন্য ভোটের আহ্বান জানাচ্ছি।
