শামসুল ইসলাম
রাজশাহী বাগমারা-৪ আসনের এমপি ইঞ্জি: এনামুল হকের নারী কেলেংকারী যেনো পিছুই ছাড়ছেনা। এবার সাংসদ এনামুলের অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। দুইদিন যাবৎ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ৫ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরালের পর থেকে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। বাগমারা’বাসি এ নিয়ে পড়েছে চরম বিড়ম্বনায়। একজন জন প্রতিনিধি ও শিল্পপতি হওয়ার পরেও একের পর এক নারী কেলেংকারী, তাঁর চারিত্রি কস্খলনের স্পষ্ট উদাহরণ বলে মনে করছেন বাগমারাবাসি। এরকম জন প্রতিনিধির কাছে নারীরা সুরক্ষিত নয় বলেও মনে করছেন রাজনৈতিক নেতারা।
ভিডিও ফুটেজ সংসদ সদস্য ইঞ্জি: এনামুলকে ঐ নারীকে বলতে শোনা যাচ্ছে যে, হাজার কোটি টাকা লোন পাওয়াকি এতো সহজ। তুমি দুই কোটি টাকা লোন নিতেযাও তো, কত ঠেলা। কোন বেটি বলেছে আমার এতো টাকা লোন আছে, বেয়াদব মহিলা। তিনি এসময় বলেন, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক। আমার ব্যাংকের যে লোন আছে, তার দশগুন টাকার গাড়ি আছে।
সম্পদও আছে প্রচুর। তার ব্যবহৃত পাজেরো গাড়ি আছে ৭টা। গাড়ি গুলোর দাম কোটি কোটি টাকা। মেয়েটিকে তিনি বিশ্বাস দিতে বলছেন, আমি যে গাড়িতে চড়ি তার দাম ৬ কোটি টাকা। এরকম ৪টি গাড়ি আছে, তোমার ভাবী ও আমার ছেলের কাছে । আমার লোন নিয়ে ঐ বেটির লাভকি? মেয়েটিকে তিনি ফোর্স কওে বলেন, কথা বলোনা কেনো? কথা না বললে আমি ফোন রেখে দিবো। এ সময় তিনি ঐ নারীর সাথে অশ্লীল কথা বলতে থাকেন।
ভিডিও ফাঁসের বিষয়ে জানতে বাগমারা-৪ আসনের এমপি ইঞ্জি: এনামুল হককে ফোন দিলে তিনি বলেন, এ রকম ভিডিও ভাইরালের কথা আমি শুনেছি। ইতোমধ্যে আমি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে বিষয়টি খতিয়ে দেখিতে বলেছি। কে বা কাহারা আমার ফেইসবুক আইডি হ্যাককওে এমন করেছে বলে আমার ধারণা। তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ। আর এরকম কোন বিষয় আমার জানা নাই।
কথা বললে তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমরা বাগমারা’বাসি হতাশ। এমন একজন এমপি পেয়েছি, যার নারী কেলেংকারীর ঘটনা, দুদিন পর পর প্রকাশ পায়। তার নিকট নারী ভোটার সহকর্মীরা নিরাপদ নয়। অনেক নারীকর্মী এখন আতংকে আছেন। বাগমারায় নারী ভোটারের সংখ্যা বেশি। তিনি এখন জামায়াত-বিএনপির প্রশ্রয় দাতা। এখন বাগমারায় তাঁরপাশে আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মী নেই, আছে কিছু হাইব্রিড পাতি নেতা।
উল্লেখ্য, অপর প্রাপ্তে কথা বলা ঐ নারী পরিচয় পাওয়া যায়নি। ভিডিওটিতে তাঁর কথা গুলো ও শুনা যায়নি। তবে ভিডিও ব্যক্তি এমপি এনামুল কিনা তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও দেখে সবাই এমপি এনামুল বলে নিশ্চিত করছেন।
প্রসঙ্গত, এর আগেও এক নারী তার বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা করার অভিযোগ তুলেছিলো। ঐ নারী সে সময় তার চারিত্রিকস্খলনের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন।
