স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডবাসীদের সাথে মতবিনিময় করছেন মহিলা কাউন্সিলর প্রার্থী নুরজাহান পারভীন। তিনি রমজান মাস উপলক্ষে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।
তিনি বলেন, আমি সবসময় আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকব। আমি এখন যেভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করে থাকি ভবিষ্যতে যদি আপনারা আমাকে কাউন্সিলর বানান তা হলে আমি আরও আপনাদের সেব করতে পারব।
তাই আমি আপনাদের বলতে চাই আমি আগামী নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আমি আপনাদের দোয়া প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন বলে তিনি তার বক্তব্য শেষ করেন এবং সকলের সাথে ইফতার করেন।
