স্টাফ রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়ের মাঝে ইফতার বিতরণ করেন ডাক্তার অর্না জামান। গত বৃহস্পতিবার নগরীর শাহমখদুম থানার মোড় এলাকায় অসহায় মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার অর্না জামানসহ উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মহিদুল হোসেন মোস্তফা।
এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী জুয়েল রানা টিটুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
