স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহুর উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে প্রতিদিনের মত গরিবদের মাঝে ১৭ নং ওয়ার্ডের ভাড়ালি পাড়া ও পাবনা পাড়া এলাকায় উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জানতে চাইলে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহু বলেন, আমি প্রতি বছর রমজান মাসে গরিবদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে থাকি।
তাছাড়া আমার কাছে কোন বাধা নাই যে আসবে তাকেই আমি শাড়ি ও লুঙ্গি দিব। কেউ যদি বাদ পড়েন অবশ্যই আমার চেম্বারে দেখা করার আহ্বান জানাচ্ছি। আমি চাই নতুন কাপড় পরে গরিব মানুষ ঈদ করতে করবে। তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ আমি অমান্য করতে পারিনা। আমাদের এই কার্যক্রম ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে কাউন্সিলরের ছেলে সনির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রতিবছরই ঈদের সময় বিভিন্নভাবে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াই। এ বছরও ওয়ার্ডের প্রতিটা মহল্লায় কোন গরিব মানুষ যেন পুরোনো কাপড় পড়ে ঈদ না করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখছি। আমরা প্রতিদিন প্রত্যেক মহল্লায় গিয়ে ঈদ সামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণ অব্যাহত রাখব।
