স্টাফ রিপোর্টার
শাহমুখদম থানা আওয়ামীলীগের উদ্যোগে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শাহমুখদম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহুর উদ্যোগে ওয়ার্ডবাসীর মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ চলছে।
আওয়ামী লীগ নেতা সারোয়রের বাড়ির পাশে শাড়ি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পূর্বে সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আওয়ামী লীগ নেতা সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ। কাউন্সিলর সাহুর নেতৃত্বে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
