আলো ডেস্ক: গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেওয়া প্রতারকচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তার নাম মো. শাহীন হাওলাদার (৩৮)। গতকাল শুক্রবার র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলাম বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ডিবি পরিচয় দেওয়া শাহীন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি প্রতারকচক্রের সক্রিয় সদস্য।
তিনি বেশ কিছুদন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে প্রতারণর মাধ্যমে বড় অংকের টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
