ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউ’পি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গতকাল শুক্রবার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ৬টি ইউনিয়নের মধ্যে ২নং ঘাসিগ্রাম, ৪নং মৌগাছি, ৬নং জাহানাবাদ ইউনিয়ন ছাড়া ৩টি ইউনিয়নে নতুন মুখ নৌকার মনোনয়ন পেয়েছেন।
মোহনপুর উপজেলার ৬ টি ইউনিয়নে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ধুরইল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: আজহারুল ইসলাম বাবলু, রায়ঘাটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে মো: বাবলু হোসেন, মৌগাছি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: আল আমিন বিশ্বাস, বাকশিমইল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: আব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হযরত আলীকে মনোনীত করা হয়েছে। আওয়ামী লীগের মনোনীত এই ৬ প্রার্থী আগামী ২৮ নভেম্বর রোজ রবিবার নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।
