আলো ডেস্ক: দিনাজপুরে আগুনে পুড়ে জাহানারা বেগম (৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ঢাডিশাইল গ্রামে এ ঘটনা ঘটে। জাহানারা বেগম ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
নিহতের ছেলে জাহাঙ্গীর আলম জানান, রাত আনুমানিক ২টার দিকে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিনের ঘর হওয়ায় আগুন দ্রæত ছড়িয়ে পড়ে। এ সময় আমার মা ঘরে আটকা পড়েন। প্যারালাইসিস রোগী হওয়ায় তিনি ঘর থেকে বের হতে পারেননি।
সেখানেই তিনি আগুনে পুড়ে মারা যান। তার শরীরের হাড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। বাড়ির কোনো কিছুই রক্ষা করতে পারিনি। এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক জানান, ঠিক কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে তা নিশ্চিত নয়। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।
