আলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বড় ভাইয়ের হাতে দুলাই মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার ধরমণ্ডল গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। দুলাই মিয়া উপজেলার ধরমণ্ডল গ্রামের আনোয়ার আলীর ছেলে।
এ ঘটনায় বড় ভাই ফুল মিয়াকে আটক করেছে পুলিশ। নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, মাদকাসক্ত ফুল মিয়া প্রায় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন।
গত শুক্রবার বিকেলেও একজনের সঙ্গে খারাপ আচরণ করেন ফুল মিয়া। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ছোট ভাই দুলাই মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে দুলাই মিয়াকে আঘাত করে। আহত অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।
পরে সকালে সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, ফুল মিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
