আলো ডেস্ক: রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে অবস্থিত দুটি ভবনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। গতকাল বুধবার সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
সকালে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর। তদন্তকাজ পরিচালনা করার জন্য তদন্ত কমিটিকে ৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
